আপনার DNA পরিবর্তিত হয় না, কিন্তু বিজ্ঞান এগিয়ে চলে। নতুন গবেষণা প্রকাশিত হলে আমরা ব্যাখ্যা পর্যালোচনা করি এবং ফলাফল আরও সম্পূর্ণ ও নির্ভুল করতে হালনাগাদ করি। কোনো ফলাফল পরিবর্তিত হওয়ার অর্থ আগেরটি ভুল ছিল না; সেটি তখনকার জ্ঞানের ভিত্তিতে তৈরি হয়েছিল।
- নতুন ফলাফল। পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলে আমরা নতুন রোগ ও বৈশিষ্ট্য যুক্ত করি।
- প্রত্যাহার করা ফলাফল। নতুন গবেষণায় কোনো ফলাফলের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠলে, আমরা সেটি সাময়িক বা স্থায়ীভাবে সরিয়ে দিতে পারি। এর অর্থ আপনার জেনেটিক গঠন পরিবর্তিত হয়েছে, এমন নয়।
- আপনার বয়স। বয়সভেদে কিছু রোগ বেশি বা কম দেখা যায়, তাই সময়ের সঙ্গে কিছু ফলাফল সমন্বয় করা হয়।
Starter ও Advanced-এ হালনাগাদের জন্য অতিরিক্ত খরচ নেই; Ultra-তে এগুলো tellmeGen+-এর সঙ্গে অন্তর্ভুক্ত থাকে।
