DNA Connect-এ অপ্রত্যাশিত কোনো আত্মীয়তার সম্পর্ক দেখালে কী করব?

আপডেট করা হয়েছে

এমন হতে পারে। DNA বিশ্লেষণে দত্তক গ্রহণ, জননকোষ দান বা অজানা পারিবারিক সম্পর্কের তথ্য প্রকাশ পেতে পারে। আবার যে সম্পর্ক নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন, তার অনুপস্থিতিও ধরা পড়তে পারে। 

  • কারও সঙ্গে যোগাযোগ করার আগে সময় নিয়ে ভাবুন। অন্য ব্যক্তিও বিষয়টি না জানতে পারেন। 
  • মনে রাখবেন, DNA-র মিল একটি অনুমান, আত্মীয়তার প্রমাণ নয়। 
  • আমাদের জেনেটিক্স বিশেষজ্ঞরা সম্পর্কটি বুঝতে আপনাকে সাহায্য করতে পারেন। 
  • যেকোনো সময় কোনো ব্যবহারকারীকে ব্লক করতে বা DNA Connect বন্ধ করতে পারেন। 

এই তথ্য আপনার মনে প্রভাব ফেললে কোনো পেশাজীবীর সঙ্গে কথা বলা সহায়ক হতে পারে।