আমি দত্তক নেওয়া সন্তান। নিজের উৎস ও জেনেটিক প্রবণতা সম্পর্কে জানতে পারব?

আপডেট করা হয়েছে

হ্যাঁ। দরকারি সব তথ্য আপনার নিজের নমুনাতেই থাকে। জৈবিক বা দত্তক পরিবারের তথ্য লাগবে না। 

  • উৎস। বংশপরিচয় বিশ্লেষণ কোন জনগোষ্ঠীর সঙ্গে আপনার DNA-র মিল আছে, আপনার হ্যাপলোগ্রুপ এবং নিয়ান্ডারথাল DNA-র শতাংশ দেখায়। 
  • পরিবার। DNA Connect-এ জেনেটিক আত্মীয় খুঁজতে পারেন, যদি তাঁরা আমাদের ডেটাবেসে থাকেন এবং পরিষেবা সক্রিয় করেন। 
  • স্বাস্থ্য। Advanced বা Ultra দিয়ে রোগের জেনেটিক প্রবণতা এবং বংশগত রোগের বাহক কি না জানতে পারবেন। পারিবারিক ইতিহাস অজানা হলে বিশেষ উপকারী, তবে চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়।